পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
নিহত নাসরুল্লাহর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।
জানা যায়, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হন।
নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।
ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি স্বীকার করেছেন।