সেপ্টেম্বরে প্রবাসী আয়ে শীর্ষে সৌদি আরব

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে শীর্ষ অবস্থান দখল করেছে সৌদি আরব। দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য (ইউকে)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। মাসটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। পরের শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য (ইউকে), সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার। 

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে সৌদি আরবের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। তৃতীয় সর্বোচ্চ ২৭ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। 

এছাড়া আলোচিত সময়ে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৩ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ডলার, ২৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ডলার, ১৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার, ১৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার, ১৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ডলার, ১৩ কোটি ৯ লাখ ৬০ হাজার ডলার ও ১২ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ডলার।

এ ছাড়া বাহরাইন থেকে এসেছে পাঁচ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার, সাউথ কোরিয়া থেকে চার কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার, ফ্রান্স থেকে তিন কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার, সাউথ আফ্রিকা থেকে তিন কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার, অস্ট্রেলিয়া থেকে দুই কোটি ৫৯ লাখ ৩০ হাজার ডলার, জর্ডান থেকে দুই কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার, কানাডা থেকে দুই কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার, মালদ্বীপ থেকে দুই কোটি পাঁচ লাখ ৩০ হাজার ডলার এবং গ্রিস থেকে এক কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। 

এছাড়া পর্তুগাল থেকে এক কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার, স্পেন থেকে এক কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার, জাপান থেকে এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলার, জার্মানি থেকে এক কোটি ১৯ লাখ ২০ হাজার ডলার, পোল্যান্ড থেকে এক কোটি ছয় লাখ ২০ হাজার ডলার, মরিশাস থেকে ৫৮ লাখ ৬০ হাজার ডলার, সাইপ্রাস থেকে ৫৪ লাখ ৮০ হাজার ডলার, ব্রুনাই দারুসসালাম থেকে ৪৯ লাখ ৬০ হাজার ডলার, সুইডেন থেকে ৪৯ লাখ ৫০ হাজার ডলার, ইরাক থেকে ৪৭ লাখ ২০ হাজার ডলার এবং আয়ারল্যান্ড থেকে ৩৮ লাখ ৯০ হাজার ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে চার কোটি ৮৩ লাখ ৯০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *