বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন ডলারের দরপতনের সম্মিলিত প্রভাব পড়েছে স্বর্ণের দামে। আজ শুক্রবার (৯ অক্টোবর) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। খবর রয়টার্সের।

এদিন (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮২ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। এটি সাপ্তাহিক প্রায় ১ শতাংশ বৃদ্ধির দিকে এগোচ্ছে।

ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম ৪ হাজার ২০৭ দশমিক ৩০ ডলার হয়েছে।

মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার উদ্বেগ কমে যাওয়ায় শুক্রবার জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটি ইরানের ওপর হামলা করবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জানানোর পর এ ঘটনা ঘটে। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারকে বিপর্যস্ত করে তোলা এ যুদ্ধ শেষ করার জন্য আলোচনা চলছে।

সাধারণত উচ্চ সুদের হার অনুৎপাদনশীল মূল্যবান ধাতুর প্রতি আকর্ষণ কমিয়ে দেয়।

অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৪৭৯ ডলারে, প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৮৪ দশমিক ৯৬ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৫৭ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *