সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
২০২৫ সালের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে তুহিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এরপর ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মিরপুর এলাকায় হওয়া একটি হত্যা মামলা এবং দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও রাজনৈতিক সহিংসতার একাধিক মামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।