সুলতান’স ডাইন রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস পাওয়ার ঘটনা সঠিক না হলেও দাম ও মান নিয়ে প্রশ্ন, খাওয়াচ্ছে পোড়া মাংস

সুলতান’স ডাইন রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানিতে কুকুরের মাংস পাওয়ার ঘটনা ২০২৩ সালে ১৩ র্মাচ সুলতান ডাইনে কুকুরের মাংস পাওয়া গিয়েছে বলে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। গতকাল ২৮ মার্চ ২০২৬ সালে সুলতান ডাইন এর বেইলি রোড় শাখায় ১০/১২র জনের একটি গ্রুপ এক সাথে খাবার খেতে যায়। বিপত্তি বাধে খাবার পরিবেশন নিয়ে ৪ জনের খাবর দিলেও বাকি ৭/৮ জন খাবারের অপেক্ষায় থাকে।

প্রথম খাবার দেওয়ার সাথে সাথে দেখা যায় রাইস গরম হলেও মাংসটা ঠান্ডা এবং পোড়া । টিমের মধ্যে একজন ছিলেন সেফ ফেডারেশনের অন্যতম সদস্য তিনি খাবারের মান নিয়ে প্রশ্ন তোলে। ম্যানেজারকে খাবার পরিবর্তন করে দিতে বললেও সে ঘুরিয়ে ফিরিয়ে একই খাবার পরিবেশন করে। উপস্থিতি টিমের মধ্যে ডিবির ইনেসপেক্টর ম্যানেজার কে মানসম্মত খাবার পরিবেশনের জন্য অনুরোধ করে তাতেও বাদ সাধ উক্ত ব্যাঞ্চ ম্যানেজার।

সুলতান ডাইন এর এই শাখার খাবার পরিত্যাগ করে বিল পরিশোধ করে বেরিয়ে সরকার নিউজকে জানায় সুলতান ডাইন খুবই নিন্ম মানের খাবার পরিবেশ করে যা খাবারের উপযোগী নয় মূল্য ও অনেক বেশি । তখন কাইয়ুম হাওলাদার ,নাজমুল, রুবেল সহ আরো অনেকে সরকার নিউজকে বলে ভোক্তা অধিকার যাচাই বাছাই করবে। অতিথিরা বলেন সুলতান ডাইন মানে সবার সাথে এক ধরনের প্রতারণনা। তারা দাবি করে সুলতান ডাইন এর বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। ভুক্তভোগীরা মনে করেন আগামীতে যেন কোন প্রতিষ্ঠান কারো সাথে এই ভাবে প্রতারণা না করে।

এসএন / পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *