হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৮৩ জন ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮১ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে এ পর্যন্ত হাম আক্রান্ত এবং উপসর্গ নিয়ে প্রাণ গেছে এক হাজার ৮১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৮৩ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছে।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *