সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে বৃক্ষরোপণ করলেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ শনিবার (১৪ মার্চ) সকালে প্রথমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি আম গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আম গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *