হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে আকাশচুম্বী। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলতে হবে বাংলাদেশকে। বৃষ্টির পর শুরুটাও করেছিলেন লিটন দাস। তবে সেটি বেশি সময় স্থায়ী হয়নি। এরপর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে হারের শঙ্কায় পড়ে গেছে স্বাগতিকরা।

আজ শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করেছে বাংলাদেশ।

বৃষ্টি শেষে অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলছিলেন লিটন। ১৮ বলে করেছিলেন ৩৮ রান। তবে বেশি সময় স্থায়ী হয়নি তার ঝড়। মাজ সাদাকতের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে করেছেন ৩৩ বলে ৪১ রান।

এরপর উইকেটে এসে আফিফ হোসেনও রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন। তাকেও স্থায়ী হতে দেননি মাজ। ১৫ বলে ৪১ রান করা আফিফকে ফিরিয়েছেন আলীর ক্যাচ বানিয়ে।

দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক মেহেদী হাসনা মিরাজও। তিনি ফিরেছেন ফাহিশ আশরাফের বলে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে ক্যাচ দিয়ে। ফেরার আগে করেছেন ৫ বলে মোটে ১ রান। রিশাদ হোসেনকেও (৫ বলে ২) ফিরিয়ে দিয়েছেন মাজ।

এর আগে বৃষ্টি শুরু হওয়ার আগেই ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান (১২ বলে ১২), তানজিত হাসান তামিম (৭ বলে ১)। আর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (২ বলে ০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *