দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আজ সোমবার (৩১ আগস্ট) কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে চার হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে গতকাল রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *