এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম-পরিচালক বদরুল আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক বিলকিস আক্তার পৃথকভাবে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাহীন দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে তদন্ত ও পাচার করা অর্থ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।

অন্যদিকে, বদরুল আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও বলা হয়, আসামিরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *