রাজধানীতে ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে শিক্ষকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ টালি অফিস এলাকার একটি বাসার লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক সাবেক শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হাজারীবাগ টালি অফিস মোড় সুলতানগঞ্জের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন। সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা করতেন।

নিহত সুভাষ পালের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, বাড়িটির সাত তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। প্রতিদিন সকালে তার বাবা বাইরে হাঁটাহাঁটি করতেন। আজ সকালে বাড়িটির নির্মাণ শ্রমিকদের মাধ্যমে খবর পান, তার বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। তখন ওই শ্রমিকরাই তাকে সেখান থেকে তুলে আনেন। পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *