বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয় : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানির জটিলতা তৈরি করেনি। সংকট নিরসনে পলিসিগত আলাপ আলোচনা বাদ দিয়ে বিরোধী ও অন্যান্য রাজনৈতিক দল যদি রাজপথে আন্দোলন সংগ্রামের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তবে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। 

আজ রোববার (৩০ আগস্ট) পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নুরুল হক নুর এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এই সরকারের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশ সঠিক গন্তব্যের জায়গায় অনেক দূর এগিয়ে যাবে। আগে দেশের পররাষ্ট্রনীতি ভারত নির্ভরশীল ছিল, বর্তমানে সেখান থেকে সরে এসে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

এ সময় পটুয়াখালী ইপিজেডের প্রকল্প পরিচালক মো. মাজেদুর রহমান খানসহ গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *