২০২৬ ফুটবল বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর হাতাহতি জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। সেটির জন্য বড় ধরনের শাস্তিও পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। এর বাইরে আরও দুজন ফুটবলার ও কোচিং প্যানেলের একজন নিষিদ্ধ হয়েছিলেন। সেটি নিয়ে বড় স্বস্তির খবর পেল আর্জেন্টিনা।
নিয়ম অনুযায়ী, এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল প্রতিযোগিতা মূলক ম্যাচে। কিন্তু ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে বাছাইপর্ব খেলতে হবে না। এর বাইরে ২০২৮ সালের কোপা আমেরিকার আগে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। ফলে আগামী কোপা আমেরিকা এবং বিশ্বকাপে খেলতে পারতেন না পারেদেস আর মোলিনা।
তাই ফিফার কাছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অনুরোধ করেছিল, যেন নিষেধাজ্ঞাগুলো ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচ অথবা অফিশিয়াল ম্যাচে কার্যকর করা হয়, যেটি আগে হয়। তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে ফিফা। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, এই চারজন তাদের নিষেধাজ্ঞাগুলো এখন প্রীতি ম্যাচেও কাটাতে পারবেন।
এর আগে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই হার মেনে নিতে পারেননি আর্জেন্টাইন ফুটবলাররা। ম্যাচ শেষে হাতাহাতিতে জড়ান স্পেনের ফুটবলারদের সঙ্গে।
দীর্ঘ তদন্ত শেষে মিডফিল্ডার পারেদেসকে ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ, থিয়াগো আলমাদাকে এক ম্যাচ এবং সহকারী কোচ রবের্তো আয়ালাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এর বাইরে তাদের আর্থিক জরিমানাও করা হয়।