দেশের বাজারে আজ যে দামে মিলছে এক ভরি স্বর্ণ

গত চার দিনে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়েনি বা কমেনি। ফলে আগের দামেই বিক্রি হচ্ছে গয়না।

আজ শুক্রবার (২৮ আগস্ট) দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গয়না ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা মিলছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকায়। 

সর্বশেষ গত ২৫ আগস্ট স্বর্ণের গহনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন সকাল ১০টা থেকে দাম কার্যকর হয়।

বাজুস নির্ধারণ করা দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ তিন হাজার ১৮৭ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *