নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে যা বললেন মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোতজবা খামেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের মাটিতে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রকাশিত প্রথম বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদ পাঠিকার পাঠ করা বিবৃতিতে খামেনি বলেন, ‘আমি পরামর্শ দিচ্ছি, তারা (মধ্যপ্রাচ্যের দেশগুলো) যেন যত দ্রুত সম্ভব মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দেয়; কারণ তারা নিশ্চয়ই এতক্ষণে উপলব্ধি করতে পেরেছে যে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার দাবিটি মিথ্যা ছাড়া আর কিছুই নয়।’

মোজতবা খামেনি বলেন, তাঁর দেশের বাহিনীকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবশ্যই বন্ধ রাখতে হবে। দেশের সশস্ত্র বাহিনীর প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেন বলেন, ‘হরমুজ প্রণালি অবরোধের এই অস্ত্রটি অবশ্যই ব্যবহার করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *