নির্বাচনি ইশতেহারের সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এই কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশে গণতন্ত্রের নামে দীর্ঘদিন স্বৈরশাসন চলেছে। বর্তমানে সরকারকে দেশ পুনর্গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণের বড় দায়িত্ব নিতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশ পুনর্গঠনে সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। এ জন্য সব রাজনৈতিক জোট ও পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে।’
নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতির সুফল পেতে দেশের মানুষকে কিছুটা সময় দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ধৈর্য্য ধরে কাজ করার কোনও বিকল্প নেই।’
এসএন/পিডিকে