হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ মার্চ) গভীর রাতে তাঁকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *