স্বর্ণ ভরিতে কমল ৩৩২৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমল। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমল তিন হাজার ৩২৪ টাকা। সে হিসাবে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৬৭ হাজার ১০৬ টাকা গুনতে হচ্ছে। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬৭ হাজার ১০৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৮ হাজার ৪০১ টাকায় বেচাকেনা হবে।

যেখানে গতকাল বুধবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮০ হাজার ৬১৭ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *