রংপুরের হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

রংপুর মহানগরীর হারাগাছে আবু সিদ্দিক (৩৮) নামে একজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট)  রাত ১০ টার দিকে হারাগাছের চর মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আবু সিদ্দিক (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী।  

ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লীমারি এলাকার বাসিন্দা তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান। 

হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি অশোক চৌহান জানান, ধারালো অস্ত্র দিয়ে গলায় এবং মাথায় কোপানো হয়। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *