চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।  

রোববার (২৩ আগস্ট) সকালে দামুড়হুদা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন আলী দামুড়হুদার চিৎলা গ্রামের বাবলু রহমানের ছেলে। আহতরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ফার্মাসিস্ট ফিরোজ হোসেন (৩২), সদরের সিনেমা হলপাড়ার জনি আহমেদ (৪২) ও মন্দির পাড়ার নিষ্কলঙ্ক (৪০)।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে দামুড়হুদা বাজারের দিকে যাচ্ছিলেন শাহীন আলী। ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।  

এতে ঘটনাস্থলেই শাহীন আলী নিহত হন। পরে, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *