এসবির পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিল করা রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন। এ অবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামে মূল আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিল করা মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দকরণ এবং জব্দ পূর্বক সত্যায়িত অনুলিপি সরবরাহ প্রাপ্তির নিমিত্ত কর কমিশনারের প্রতি আদেশ দানে সদয় মর্জি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *