মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চার সদস্য যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন চার মন্ত্রী হলেন―বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টি- বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

জানা গেছে, মন্ত্রিসভায় রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *