নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি৷ নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা৷ নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি৷

মহাসচিব বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে৷ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ইফেক্ট পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন। এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা দেখি না।
মির্জা ফখরুল বলেন, সব নির্বাচনকে গুরুত্ব দিই। প্রতিপক্ষকে দুর্বল মনে করি না৷ জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি।যাকে খুশি তাকেই ভোট দেন৷ তবে সবাই ভোট দিতে যাবেন।

এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *