নাহিদ রানার পেস আগুনে পুড়ছে পাকিস্তান

শুরুটা বেশ ভালোই করেছিল পাকিস্তানের অভিষিক্ত দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর মাজ সাদাকাত। কিন্তু এরপরই নাহিদ রানার গতির আগুনে পুড়ল পাকিস্তান। দ্রুত পাঁচ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চেপে ধরেছে টাইগাররা।

আজ বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮ ওভার শেষে ৫ উইকেট তুলে হারিয়ে ৬৯ রান তুলেছে পাকিস্তান। অপরাজিত আছেন সালমান আলি আঘা আর হুসাইন তালাত।

পাকিস্তানের সবগুলো উইকেটই তুলে নিয়েছেন নাহিদ রানা। ক্যারিয়ারের প্রথমবার ওয়ানডেতে ফাইফারের দেখা পেলেন টাইগার এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *