মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নাটোরে আনন্দ মিছিল

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত এবং রুহুর কবীর রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় নাটোরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে সমাবেশ করে।

এ সময় বক্তারা দলের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে তাদের মূল্যায়নের প্রশংসা করে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমসহ অন্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *