পাম্পে তেল সরবরাহ বাড়ল

পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও আজ থেকে তা বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১১ মার্চ) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ বা গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দেয়। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রল) এর গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *