ঘুমের মধ্যেই মারা গেলেন ৩৫ বছর বয়সী ভারতীয় অভিনেত্রী

মাত্র ৩৫ বছর বয়সে মারা গেলেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। ‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ ও ‘দ্য ফাইনাল এক্সিট’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। খবর বলিউড হাঙ্গামার।

অনন্যার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৫ জুলাই ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই অভিনেত্রীর। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতির মাধ্যমে পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ করেন।

বিবৃতিতে পরিবারের সদস্যরা লেখেন, ‘অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, ১৫ জুলাই ভোরে অনন্যা মারা গেছে। ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয়। এক বছরেরও বেশি সময় ধরে সে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল। সেসব কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছে সে।’

মৃত্যুর খবর জানানোর পাশাপাশি অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তাঁর পরিবার। অভিনেত্রীকে ‘দৃঢ়চেতা মেয়ে’ হিসেবে উল্লেখ করে পরিবারের সদস্যরা বলেন, অনন্যা নিজের জীবন নিজের মতো করে, ‘রানির মতো’ বাঁচতেন।

পরিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। সবাইকে অনুরোধ করছি, তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’

শুধু সিনেমায় নয়, বিভিন্ন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের গানের দৃশ্যচিত্রেও অভিনয় করেছেন অনন্যা। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো প্রতিষ্ঠানের বেশ কিছু গানের দৃশ্যচিত্রে দেখা গেছে তাঁকে।

‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’, ‘ঘোস্ট’ ও ‘দ্য ফাইনাল এক্সিট’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান অনন্যা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন গানের দৃশ্যচিত্রেও কাজ করেছেন তিনি।

তবে অনন্যার মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বিস্তারিত কিছু জানায়নি। শুধু জানিয়েছে, মৃত্যুর আগে এক বছরের বেশি সময় ধরে শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা ও নীরবতার প্রতি সম্মান জানানোর অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *