বংশালে হেলমেটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার বংশাল চৌরাস্তা সংলগ্ন মুকিমবাজারে একটি আবাসিক ভবনে হেলমেটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ রোববার (১৬ আগস্ট) রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তর এক বার্তায় এ তথ্য জানায়।

ফায়ার সার্ভিস সদরদপ্তর জানায়, রোববার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তার মুকিম বাজারের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত হেলমেটের গুদামে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মাথায়, অর্থাৎ সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কর্মীদের নিরলস প্রচেষ্টায় রাত ৭টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *