মাদারীপুরে নসিমন-ভ্যান সংঘর্ষে যুবক নিহত

মাদারীপুরে ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আশিক জমাদ্দার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক খোয়াজপুর গ্রামের লেয়াকত জমাদ্দারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আশিক বাড়ি থেকে একটি ভ্যানে করে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়লে নসিমনটি তার ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *