খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় জয় ঢালি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয় ঢালি স্থানীয় রূপসা দুর্জনি মহল এলাকার আক্তার ঢালির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শহীদের মোড় এলাকায় অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত এসে জয় ঢালিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করতে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে, বিশেষ করে গলা ও পায়ে একাধিক মারাত্মক আঘাতের চিহ্ন দেখা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ঠিক কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *