অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে যা বললেন হাসান

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের মতো একটি দিন পার করেছে বাংলাদেশ। টাইগারদের টেস্ট ক্রিকেটেরই অন্যতম সেরা একটি দিন। নিজেদের দেশের মাটিতে অস্ট্রেলিয়া একদিনও ব্যাটিং করতে পারেনি। স্কোরবোর্ডে যোগ করতে পারেনি ২০০ রানও। ৫৩ ওভার খেলে গুটিয়ে গেছে ১৯৮ রানে।

এর বড় কৃতিত্ব পেসার হাসান মাহমুদের। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে অনেকটা তিনি একাই গুড়িয়ে দিয়েছেন। ১৭ ওভার বল করে ৫৫ রান খরচ করে শিকার ধরেছেন ৬টি। টেস্ট ক্রিকেটে এটি তার সেরা বোলিং ফিগার।

এমন সাফল্যের কারণ জানিয়ে ইনিংস বিরতিতে ফক্স ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আমি শুধু লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি। প্রক্রিয়াটা ধরে রেখেছি এবং অধিনায়ক যা বলেছে, সেটা অনুসরণ করেছি।’

অস্ট্রেলিয়ায় এই সফরের আগে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেছেন হাসান। সেখানেও এক ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। সেই অভিজ্ঞাতা অস্ট্রেলিয়ায় কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন এই টাইগার পেসার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘ইংল্যান্ডে কাউন্টি খেলেছি আমি। দুই জায়গার কন্ডিশন কাছাকাছি। আমি সেখানের কাজগুলো এখানে করে গেছি । সেখানেও ৬ উইকেট ছিল আমার। সেই অভিজ্ঞতা৷ চেষ্টা করেছি এখানে কাজে লাগানোর।’

এ নিয়ে তিনবার টেস্ট ক্রিকেটে ফাইফার পেয়েছেন হাসান। যার সবগুলোই এসেছে প্রতিপক্ষের মাঠে। এর মধ্যে কোন ফাইফারটি বিশেষ এমন প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘৩টি ফাইফারকেই সেরা অর্জন বলব। বিশ্বের সেরা ৩ দলের বিরুদ্ধে (ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া) আমি ফাইফার পেয়েছি। সামনে আরও খেলা আছে সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। সেখানেও যেন ভালো করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *