দেশের তিন জেলায় সরকার নতুন পুলিশ সুপার (এসপি) বদলি বা পদায়ন করেছে।
আজ বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে আরও তিনজন এসপিকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।