ইফতারে মিন্ট ওয়াটারমেলন জুস

ফল এবং ফলের জুস উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী। ফলে রয়েছে সব ধরনের ভিটামিন, মিনারেল; যা দেহকে স্বাস্থ্যকর রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় খুব সহজ উপায়ে অল্প উপকরণে জুস তৈরি করা যায়। আজ আমরা জানাব কীভাবে ঝটপট মিন্ট ওয়াটারমেলন জুস তৈরি করবেন।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘কনকা কুইক রেসিপি ২০২৬’ প্রথম পর্বে ‘মিন্ট ওয়াটারমেলন জুস’ রেসিপি দেওয়া হয়েছে। রেসিপিটি তৈরি করেছেন আইরিশ আতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। আসুন, জেনে নেওয়া যাক, বাসায় ঘরোয়া উপায়ে ‘মিন্ট ওয়াটারমেলন জুস’ তৈরি করার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

তরমুজ ১ কাপ
চিনি ২ টেবিল চামচ
পুদিনা পাতা পরিমাণমতো
আইস কিউব পরিমাণমতো
পানি এক কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে কনকা মিক্সার গ্রাইন্ডারে তরমুজ নিন। এরপর চিনি,পুদিনা পাতা, আইস কিউব ও পানি দিয়ে বেল্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের মিন্ট ওয়াটারমেলন জুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *