ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে টেকেরহাট পরিবহণ নামে একটি বাস যাবার সময় বিপরীত দিক থেকে বরিশালের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়। 

পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *