কুবিতে ঈদুল ফিতরের ছুটি ২৩ দিন

পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২৩ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (৬ মার্চ) থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবি সূত্রে জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত আছে। তবে এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। হল কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হল বন্ধ থাকবে এবং ২৭ মার্চ সকাল থেকে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এই সময় ক্যাম্পাসের বাস সার্ভিসও বন্ধ থাকবে। তবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সীমিত আকারে পরিবহণ সেবা চালু রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *