‘ফার্মের মুরগিদের মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদের বলা হচ্ছে ফার্মের মুরগি!’

সারাদেশে টানা বৃষ্টিপাত, বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘১৭ বছরের ফার্মের মুরগিদের খাঁচা থেকে বের করে মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদেরই বলা হচ্ছে ফার্মের মুরগি!’

এহছানুল হক মিলনের উদ্দেশে তিনি আর লেখেন, ‘যাদের ফার্মের মুরগি বলছেন তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’

এর আগে গতকাল সোমবার রাতে এক পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে শিক্ষামন্ত্রীর কথোপকথন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই কথোপকথনের একটি ভিডিওতে পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’

এদিকে, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পথযাত্রায় অংশ নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *