অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ

ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় উঠে আসে। মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী গণমাধ্যম ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় যৌথ উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি।

বৈঠকে তথ্যমন্ত্রী বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *