বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের দৃশ্য। ছবি : জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ে সঙ্গে ম্যাচ। হেসেখেলে জিতবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে কে জানে, আমাদের ক্রিকেটাররা এমন আত্মপ্রত্যয়ী ছিলেন কি না। জিম্বাবুয়ে অবশ্য মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে পাত্তাই দেয়নি তারা। সীমিত পুঁজিতেও তুলে নিয়েছে ২৫ রানের জয়।
আজ সোমবার (৬ জুলাই) টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৩১ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। ৫৮ বলে কষ্টার্জিত ২৫ রান করেন তাওহিদ হৃদয়। দুজনের বাইরে মেহেদী হাসান মিরাজ কেবল দুই অঙ্কের (১০) রান করেছেন। বাকি সবাই এক অঙ্কেই থেমে যায়।
জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স তিনটি করে এবং ব্লেসিং মুজারাবানি ও নিউম্যান নিয়ামুরি নেন দুটি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে তাসের ঘরের মতো ভেঙেছে রানার বোলিংয়ের সামনেই। এতটাই যে, ৬ জন ব্যাটার স্পর্শই করতে পারেননি দুই অঙ্কের রান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান নিয়ামুরি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক রিচার্ড এনগারাভার ব্যাট থেকে।
শুরুটা খারাপ করেনি জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। এরপর শুরু হয় বাংলাদেশের বোলিং ঝড়। পরের ১৫ রানে ৬ উইকেট হারায় দলটি। ৭০ রানের মাথায় হারায় ৮ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেননিয়ামুরি-এনগারাভা। যদিও বেশিদূর এগোতে পারেনি তারা।
ইনিংসে বাংলাদেশের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার নাহিদ। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২১ রানে নেন ৬ উইকেট। এতে রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের দখলে।
এছাড়া, তাসকিন আহমেদ দুটি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে ক্রিকেট দল
sn/sks