‘সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার ঘোষণা দিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?

এরপর তিনি যোগ করেন, ১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’। পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, কেমন লাগল আইডিয়াটা?

উমামা ফাতেমা তার এই পোস্টে সরাসরি কাউকে উদ্দেশ্য না করলেও বা এর পেছনের সুনির্দিষ্ট প্রেক্ষাপট ব্যাখ্যা না করলেও, রাজনৈতিক অঙ্গনে তার এই মন্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। তবে তার এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *