বিগত অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার বক্তব্যে তিনি এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এছাড়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বাজেট দেয়ার আগে পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।
এসএন/কে