আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির রাজধানী কাবুল থেকে শুরু হয়ে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পাকিস্তান পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। খবর রয়টার্সের।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এ ভূমিকম্প হয়।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা দানিয়াল আহমেদ। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

দানিয়াল আহমেদ বলেন, সোয়াতে ভূমিকম্পটি খুব শক্তিশালী এবং বেশ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়েছিল। লোকেরা ঘর থেকে বেরিয়ে যায় এবং নারী ও শিশুদের আতঙ্কে কাঁদতে দেখা যায়।

ইএমএসসি জানিয়েছে, ৬ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার গভীরে।

ইএমএসসির তথ্যমতে, শনিবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *