শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সাত নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল শুক্রবার (২৬ জুন) দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এছাড়া, সংলগ্ন এলাকাগুলোতে এ সময় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *