কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণসংযোগ) নিয়াজ মেহেদী।

থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো- শ্যামপুর থানা ১ জন, মোহাম্মদপুর থানা ১ জন, পল্লবী থানা ১ জন, খিলক্ষেত থানা ১ জন, রূপনগর থানা ১ জন ও উত্তরা পূর্ব থানা ২ জন। রাজধানীর ৬টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নিয়াজ মেহেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *