যাত্রাবাড়ীতে খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন নাকচ করেছেন আদালত। আজ রোববার (২১ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৭-এর ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব এই আদেশ দেন।
এর আগে ঢাকার সিএমএম আদালতে জামিন নাকচ করার কারণে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন খায়রুল।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর খোবাইব এর ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা করেন।
২০২৫ সালের ২৪ জুলাই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।