আইসিসি থেকে সুখবর পেলেন সোবহানা

অপরাজিত থেকেই আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই শেষ করেছে বাংলাদেশ। টাইগ্রেসদের এই সাফল্যের পেছনের গল্প লিখেছেন ব্যাটার সোবহানা মোস্তারি। পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে উজ্জ্বল পারফর্ম করেছেন তিনি। এবার সেটার পুরষ্কার পেলেন।

জানুয়ারি মাসের সেরা নারী খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সোবহানা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তাকে জানুয়ারি মাসের সেরা ‘নারী ক্রিকেটার’ হিসেবে ঘোষণা করেছে আইসিসি।

সোবহানার সঙ্গে জানুয়ারি মাসসেরা হওয়ার দৌঁড়ে ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকান বাঁহাতি পেসার টারা নরিস। তাদের পেছনে ফেলে সেরার পুরষ্কার জিতলেন এই টাইগ্রেস তারকা।

গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে ৪৫ দশমিক ৮০৮ গড়ে ২২৯ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৪৫ দশমিক ৮৪৫। এই পারফরম্যান্সে বাংলাদেশের অপরাজিত থাকার পেছনে অবদান রাখেন সোবহানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *