আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ

ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী পুরো দল। অস্ট্রেলিয়ার মতো বিশ্বজয়ীদের ওয়ানডে সিরিজে হারানো চাট্টিখানি কথা নেই। আত্মবিশ্বাসের সেই হাওয়া বাংলাদেশ টেনে নিয়েছে চট্টগ্রামে। সেখানেই আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টি-টোয়েন্টি সিরিজে শক্তি বেড়েছে অস্ট্রেলিয়ার। দলে ফিরেছেন অভিজ্ঞ মিচেল মার্শ। বাংলাদেশ অবশ্য সেসব নিয়ে ভাবছে না। নিজেদের নিয়েই যত ভাবনা তাদের। প্রতিপক্ষের সমীহ পাচ্ছে, নিজেরা আছে ছন্দে। সবচেয়ে বড় ব্যাপার, স্পোর্টিং উইকেটে খেলতে শিখেছে বাংলাদেশ।

চট্টগ্রামের উইকেট আগে থেকেই স্পোর্টিং। ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার (১৬ জুন) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তার কাছে উইকেট সম্পর্কে জানতে চাওয়া হয়।

বাংলাদেশ অধিনায়ক লিটন অবশ্য খোলাসা করেননি। তিনি জানান, উইকেট নির্ভর করছে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার ওপর। প্রতিটি দলই চায় হোম অ্যাডভান্টেজ নিতে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

লিটন বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার ওপর নির্ভর করছে উইকেট কেমন হবে। একাদশও নির্বাচন করা হবে উইকেটের ওপর নির্ভর করে। কোনো উইকেটে খেলা হবে, কেমন আচরণ করবে, সেই অনুযায়ী দল নির্বাচন করা হবে। যা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত।’

অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘বাংলাদেশ এমন একটা দল, যারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *