যুদ্ধবিরতি আলোচনা : তেহরানে কাতারের প্রতিনিধি দল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসানের মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে, আজ রোববার (১৪ জুন) কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টাকে ইরানে পাঠানো হয়েছে। খবর এএফপির।

অন্যদিকে ইরানের আরেক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এই সফরের উদ্দেশ্য হলো, কূটনৈতিক প্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা।

এই সফর এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *