আজ ট্রাম্পের জন্মদিন, ‘খুশি নন’ তিনি

আজ যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন। মার্কিন প্রেসিডেন্টের জন্য নিঃসন্দেহে দিনটি বিশেষ। তবে, জন্মদিন উপলক্ষে তার অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, তিনি ৮১ বছরে পা দেওয়ায় খুব একটা খুশি নন।

জন্মদিনের তিন দিন আগে, ১১ জুন, হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে নিজের বয়স নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না, কারণ, এই জন্মদিনটা নিয়ে আমি খুশি নই। এটা এমন একটা সংখ্যা, যেটা নিয়ে আমি কখনো খুব বেশি ভাবিনি।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের এডমিনিস্ট্রেটর ডা. মেহমেত ওজ।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত ইউএফসি ইভেন্টের একটি অক্টাগন সেটআপের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে প্রশ্ন করেন ডা. ওজ।

পরে ট্রাম্প জানান, ১৪ জুন, অনুষ্ঠিতব্য এই ইউএফসি আয়োজনটি যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের অংশ, যা একই সঙ্গে তার জন্মদিন ও ফ্ল্যাগ ডে’র সঙ্গেও মিলে যাচ্ছে।

জবাবে ট্রাম্প আরও বলেন, সেখানে একটি ফাইট হবে।

বয়স নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প আরও বলেন, তিনি নিজেকে এখনো আগের মতোই অনুভব করেন। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে অতীতের সমালোচনার প্রসঙ্গও টেনে আনেন।

নিজের সুস্থতা ও খাদ্যাভ্যাস নিয়ে হাস্যরস করে ট্রাম্প বলেন, তিনি সবসময়ই খুব স্বাস্থ্যকর খাবার খান না, বরং কখনো কখনো বার্গার ও সফট ড্রিংকস খেতে পছন্দ করেন। তার ভাষায়, ‘হয়তো জাঙ্ক ফুডই ভালো’।

প্রেসিডেন্ট আরও বলেন, যারা শুধু ডায়েট নিয়েই ব্যস্ত থাকেন, তাদের অনেককেই তিনি দেখেছেন, যারা পরে অসুস্থ হয়ে পড়েছেন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *