শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

দুজন সচিবের দপ্তর পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ওবায়দুর রহমানকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

আজ মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ দেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে অবসরে যাওয়া আব্দুন নাসের খানের পিআরএল বাতিল করে ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *