যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহার ৯ দিন পার হলেও যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা সেতুর উপর দিয়ে ৩৭ হাজার ৪৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

গত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৭৫টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ২০ হাজার ৬৯৯টি যানবাহন। এই খাত থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬০০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৩৭ হাজার ৪৭৪টি যানবাহন থেকে সর্বমোট দুই কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতু দিয়ে এখনও যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যমুনা সেতুর ওপর দুর্ঘটনা এবং কিছু যানবাহন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এর ফলে সেতুর দুপাশেই যানজটের সৃষ্টি হয়।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, শনিবার সকালে দুর্ঘটনাকবলিত ও বিকল হয়ে পড়া যানবাহনগুলো সেতুর ওপর থেকে দ্রুত সরিয়ে নেওয়ার পর মহাসড়ক ও সেতু এলাকা এখন পুরোপুরি যানজটমুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *